Wednesday, June 24, 2026

ষষ্ঠ থেকে অষ্টম: রাজ্যে ফোনেই চালু লেখাপড়া

Date:

Share post:

নিয়মে অনেক ছাড় দিয়ে রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত জারি বিধিনিষেধ। তবে বন্ধ রয়েছে স্কুল-কলেজ (School-College), শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলের পড়ুয়াদের যাতে লেখাপড়ায় সমস্যা না হয় সে কারণে এবার নয়া শিক্ষা পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার  থেকে ফোনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ক্লাস (Class) নেওয়া হবে।
শিক্ষা (Education) দফতর সূত্রে খবর, রবিবার বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এর জন্য ছাত্র-ছাত্রীরা ১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করে কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন তা জানালে তার জন্য একটি নির্দিষ্ট নম্বরে (Number) ডায়াল করতে বলা হবে। এইজন্যে বিভিন্ন বিষয়ের ১০২৪ জন শিক্ষককে নির্দিষ্ট করা হয়েছে।
করোনা (Carona) পরিস্থিতিতে গত দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে (Online) লেখাপড়া চললেও, প্রত্যন্ত গ্রামে সেই সুবিধা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বিদ্যুৎ এবং ইন্টারনেট (Internet) পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ছেদ পড়ছে পঠনপাঠনে। এই এই সমস্যার কথা মাথায় রেখেই এবার ফোনেই পঠন-পাঠন চালু করছে শিক্ষা দফতর। তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে নেওয়া হচ্ছে সর্তকতা। এই কারণে কবে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে তা এখনও স্পষ্ট নয়। এ পরিস্থিতিতে ফোনের মাধ্যমে লেখাপড়া জারি থাকুক চাইছে রাজ্য সরকার।

w

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...