Tuesday, April 7, 2026

ধাক্কা সামলে অবশেষে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৬৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৯৫০.৬৩ (⬆️ ০.৬৯%)

🔹নিফটি ১৫,৮৫৫.১৫(⬆️ ০.৭৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৩৬৩ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১২২ পয়েন্ট।

আরও পড়ুন:গল্প হলেও সত্যি, একরত্তির বুদ্ধিতে বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা!

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ৩৬৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৬৩.৭৮ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৯৫০.৬৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১২২.১০ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৫৫.১৫।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...