Sunday, June 14, 2026

ত্রিপুরা সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি

Date:

Share post:

  • সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ
  • “অতিথি দেব ভব” বলে যে কাণ্ড ঘটিয়েছে সেটা সবাই দেখলেন
  • মা ত্রিপুরেশ্বরী কাছে আমি যাতে পৌঁছতে না পারি, তার সবরকম চেষ্টা করা হয়েছে
  • আমার গাড়িতে বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে
  • আমার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন, তাঁদের পিঠে, কোমরে চোট লেগেছে
  • এভাবে আমাকে আটকানো যায়নি, আমি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছি
  • আমরা সিপিএম নই, যে চিমটি কাটলে বসে যাব
  • ত্রিপুরায় সাংগঠনিক কাজ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে
  • আমাদের যত তাতাবে, তত শক্তিশালী হবে তৃণমূল
  • এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হল, এটা অনেক দিন চলবে
  • আজ এখানে তৃণমূল পা রাখল, দেড় বছরের মধ্যে এখানে সরকার প্রতিষ্ঠা করে তবে রাজ্য ছাড়বে
  • বাংলার মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রতিষ্ঠা করেছেন, ত্রিপুরায় দুয়ারে গুন্ডা
  • এখানে হৃতগৌরব উদ্ধার করতে হবে
  • এখানে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব
  • ছোট স্কুলপড়ুয়াদের রাস্তায় বসিয়ে আটকানোর চেষ্টা করেছে, এক মিনিট আমি কথা বলে তুলে দিয়েছি
  • আমি আজ এসেছি, আমি মাসে তিন-চার বার আসব
  • ত্রিপুরাকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে এসেছি
  • ত্রিপুরার মানুষের ভালোমন্দ এদের কাছে গুরুত্ব পায় না
  • ত্রিপুরায় নারী সুরক্ষা বলে কিছু আছে?
  • তৃণমূল ত্রিপুরায় আসার আগেই আইপ্যাকের ২৩ জন কর্মীকে আটক করা হয়েছে, আগেই এত ভয়!
  • ত্রিপুরায় চমকানি-ধমকানি আর চলবে না
  • ২০১৬ যখন ত্রিপুরা এসেছিলাম মানিকবাবুদের সরকার ছিল, তখন এত খারাপ পরিস্থিতি ছিল না
  • আগামী দিনে ত্রিপুরার মাটিতে যেন দুয়ারে সরকার, দুয়ারের রেশন, কন্যাশ্রী হয় সেই উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি
  • দুই সপ্তাহের মধ্যে আবার আসছি, বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিচ্ছি পারলে আটকান
  • ত্রিপুরায় একসময় শিক্ষার মান উঁচু ছিল
  • এখন মুখ্যমন্ত্রীর কথা শুনে সবাই হাসছে
  • সারাদেশের মানুষ দেখেছে বিজেপিকে কেউ যদি ল্যাজে-গোবরে করতে পারে, তাহলে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়
  • বিজেপিকে চ্যালেঞ্জ করে গেলাম আপনার দিল্লির নেতারা যতবার আসবে, তার থেকে পাঁচগুণ বেশিবার আসব ত্রিপুরায়
  • ২০১৬ আর ২০২১-এর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে, এটা বিজেপি নিজেও জানে
  • আজ ত্রিপুরার মানুষের ভালোবাসা-আশীর্বাদ দেখেছি, এই কারণেই বিজেপি নেতারা ভয় পেয়েছে
  • ১৫ দিন পর যখন আবার আসব তখনও পারলে আমাকে আটকে দেখাবেন
  • তমসাচ্ছন্ন ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়ব
  • সমাজ বিরোধীদের খেলা শেষ, আজ ত্রিপুরার মানুষের খেলা শুরু
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৩-এ ত্রিপুরায় সরকার গঠন করব- সেই লক্ষ্যেই আজকে স্থির করে দিয়ে যেতে চাই
  • ত্রিপুরায় সিপিএম-কংগ্রেস নেই, বিরোধী নেই বলেই বিজেপি অত্যাচার করতে পারছে, আজ থেকে এর ইতি হল
  • মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন হওয়ার তিনমাসের মধ্যেই তা পালন করেছেন
  • কেন ত্রিপুরার মানুষকে চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয়? ডবল ইঞ্জিন সরকার কী করছে?
  • ত্রিপুরায় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা পালন করছে?
  • ত্রিপুরায় ‘আচ্ছে দিন’ বিপ্লব দেবের এসেছে, নরেন্দ্র মোদির এসেছে
  • ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ, ত্রিপুরার মানুষকে গর্জে উঠতে হবে
  • ত্রিপুরার অনেক বিধায়ককে কলকাতায় গিয়ে বৈঠক করে এসেছেন কিন্তু আমাদের লক্ষ্য ঘর ভাঙানো নয়

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...