Tuesday, April 7, 2026

করোনার দৌলতে ছাড়া পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ বন্দি!

Date:

Share post:

জীবনের থেকে বেশি মূল্যবান আর কিছু হতে পারে না। তাই
কোভিড (Kovid-19) পরিস্থিতিতে ৬৩ জন বন্দিকে জেল (Jail) থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Goverment of West Bengal) ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি সহকারে প্রকাশ করা হয়েছে। কারা দফতর সূত্রে খবর, করোনা আবহে যাবজ্জীবন (Life imprisonment)
বেশকিছু সাজাপ্রাপ্তদের বয়সজনিত কারণে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

একদিকে শারীরিক দূরত্ব বিধি, অন্যদিকে আইনের ভাষায়
ক্রিমিনাল প্রসিডিওর কোড ১৯৭৩-এর ৪৩২ নম্বর ধারানুযায়ী অন্তত ১৪ বছর জেলের সাজা খেটে নেওয়ার পর কাউকে ছাড়ার বিষয়ে চিন্তাভাবনা করা যেতেই পারে। এই দু’টি বিষয় মাথায় রেখে মোট ৬৩ জন বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ২ জন মহিলা। পুরুষরা প্রত্যেকেই ৬০ বছরের বেশি। মহিলারা ৫৫ বছরের পেরিয়েছে। একইসঙ্গে বন্দিদশায় নিজেদের প্রতি সুবিচার করে দারুণ ট্রাক রেকর্ড এই ৬৩ জনের।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...