Monday, April 6, 2026

ইস্টবেঙ্গল সর্মথকরা মন খারাপ করবেন না, ক্লাব আইএসএল খেলবে: মমতা

Date:

Share post:

“ইস্টবেঙ্গল সর্মথকরা মন খারাপ করবেন না। জানি তাঁদের একটু মন খারাপ। কিন্তু শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলবে, আমার কাছে অন্তত তেমনটাই ইনফরমেশন আছে। ৫ বছরের চুক্তি। সবাইকে একটু বোঝাপড়া করতে হবে। সব ঠিক হয়ে যাবে।” আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের ‘খেলা হবে’ প্রকল্প উদ্বোধনে গিয়ে লাল-হলুদ সমর্থকদের মনে আস্থা ভরসা জোগালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, “গত বছর শেষ মুহূর্তে আমি নেমে ছিলাম। ইস্টবেঙ্গল আইএসএল খেলে ছিল। এবার আশা করি, তারা আইএসএল খেলব। মোহনবাগান, ইস্টবেঙ্গল মহামেডান বাংলার ফুটবলের গর্ব।”
আগামী ১৬ আগস্ট সকলকে “খেলা হবে” দিবস উদযাপনের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম করেছি আমরা। ১ লক্ষ বল গ্রামের গরিব ক্লাব গুলিকে দেওয়া হবে। IFA-কে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। আমরা আগে ওদের জন্য সেভাবে কিছু করতে পারিনি। IFA ৩০৩টি ক্লাবকে ১০টি বল দেওয়া হবে। ১৬ আগস্ট IFA ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে হাত খরচ হিসেবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকে ৩০০টি বলের টোকেন দেওয়া হবে। রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্প থেকেই  ক্লাবগুলোকে সাহায্য করছি আমরা।রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম করেছি আমরা। আগামীদিনে আরও স্টেডিয়াম গড়ার লক্ষমাত্রা নিয়ে এগোচ্ছি আমরা।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...