Saturday, June 27, 2026

আমেরিকা থেকে শহরে আসত গাঁজা! কলকাতায় ২ যুবতী-‌সহ ধৃত ৩

Date:

Share post:

শহরে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পর্দাফাঁস করল কলকাতার নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সঙ্গে উদ্ধার ২০ কেজি গাঁজা। আমেরিকা এবং কানাডা থেকে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল কলকাতায়। ক্যুরিয়ারের মাধ্যমে মাদক পাচার করা হতো বলে খবর।

মাদক চোরাচালানের ঘটনায় জড়িত দুই যুবতী-‌সহ তিনজনকে গ্রেফতার করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। ধৃতেরা হলেন, শ্রদ্ধা সুরানা, তারিনা ভাটনগর এবং করণ কুমার গুপ্ত। ধৃত শ্রদ্ধা সুরানাই এই মাদক চক্রের মূল মাথা। এনসিবি সূত্রে খবর, ডার্ক ওয়েবের মাধ্যমেই এই মাদক দ্রব্যগুলি পাচারের কাজ চলত। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছিল বিশ্বের সবচেয়ে দামী ও শক্তিশালী সবুজ গাঁজা (‌মারিজুয়ানা)‌। গোপন সূত্রে এনসিবির আধিকারিকরা খবর পায় আমেরিকা থেকে প্রচুর গাঁজা আসছে শহরে। আর সেই সূত্র ধরেই তদন্তকারীরা মাদক পাচারের সঙ্গে জড়িতদের ধরার জন্য ফাঁদ পাতে। আর তদন্তকারীদের পাতা ফাঁদেই ধরা পড়ল মাদক পাচারের সঙ্গে জড়িত বছর পঁচিশের তরুণী শ্রদ্ধা সুরানা। মূল অভিযুক্ত শ্রদ্ধা সুরানাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।

আরও পড়ুন- মিজোরামের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অসমের

 

Related articles

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...