Friday, April 3, 2026

সংসদে তৃণমূল সাংসদদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভে সামিল সুনীল

Date:

Share post:

জল্পনা বাড়ালেন সুনীল মণ্ডল। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর এবার পেগাসাস-বিতর্কে তৃণমূল সাংসদদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বর্ধমান পূর্বের বিজেপি সাংসদ। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল।কয়েকদিন আগেই দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে গিয়েছিলেন সুনীল। তারও আগে বিধানসভা ভোটের পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু মোটেই তা নয়।

সুনীল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি।শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ এদিন সুনীল মণ্ডল বলেছেন, আমি বিজেপিতে কোনও সদস্যপদও নিইনি। ফোন হ্যাকিং ব্যক্তিগত সত্ত্বায় আঘাত, এটা চরমতম অন্যায়। আমি অমিত শাহের সঙ্গে দেখা করতেই পারি। তাই বলে আমি বিজেপিতে যাচ্ছি ধরে নেওয়া ভুল।

অন্যদিকে, বিজেপি তাঁকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, সুনীল আজ আমদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন । শুভেন্দু ভুল বুঝিয়েছিলেন  তাঁকে। তবে সুনীলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটের পর থেকে সুনীল মণ্ডল বিজেপির প্রতি বেসুরো হলেও তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে আবেদন জানায় তারা। সে অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইনে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে চিঠিও পাঠায় লোকসভার সচিবালয়।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...