Friday, June 12, 2026

আজ মহানগরে ট্যাক্সি ও ক্যাব ধর্মঘট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের 

Date:

Share post:

ভাড়া বাড়ানোর (on demand of fare hike) দাবিতে সোমবার ট্যাক্সি ধর্মঘটের (taxi strike) ডাক দিয়েছে এআইটিইউসি (AITUC) অনুমোদিত ট্যাক্সি সংগঠন। ফলে সোমবার সকাল থেকেই ট্যাক্সি চলাচল বন্ধ থাকবে মহানগরে(greater Kolkata)। এই ধর্মঘটে সাামিল হচ্ছে হলুদ ও নীল সাদা ট্যাক্সিগুলি। সঙ্গে রয়েছে অ্যাপ ক্যাবগুলিও (app cab)। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে প্রথম কর্মদিবসের দিনই চরম ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। যদিও সরকারের তরফে বেশি করে বাস নামানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 

ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির (price hike of petrol and diesel) সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতার প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল হচ্ছে। তাই এদিন কোনও ট্যাক্সি রাস্তায় নামবে না।

অ্যাসোসিয়েশনের অভিযোগ, ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু সরকার ত নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ করছে না। বারবার বলা সত্ত্বেও রাজ্যের তরফে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। অথচ ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি ইচ্ছামতো ভাড়া বানিয়ে নিয়েছে বলে বলে অভিযোগ। কিন্তুসেই ভাড়া বাড়িয়ে ওলা-উবারের লাভ হলেও যিনি গাড়ির মালিক কিংবা যিনি গাড়ি চালাচ্ছেন, তাঁদের কারও কোনও সুবিধা হচ্ছে না। ফলে অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ন্যায্য ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে থাকছে। মূলত এআইটিইউসি অনুমোদিত অনলাইন ক্যাব সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হবে বলে জানা গেছে।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...