Tuesday, March 31, 2026

ত্রিপুরায় তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, কুণাল বললেন ভয় পেয়েছে বিজেপি

Date:

Share post:

আজ, সোমবার ত্রিপুরা (Tripura) প্রদেশ তৃণমূলের (TMC) জন্য এক ঐতিহাসিক দিন। এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগরতলার (Agartala)-সহ ত্রিপুরার ৮ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ফ্লেক্স ফেস্টুনে ভরিয়ে দেওয়া হয়েছে। ছাত্র-যুব থেকে শুরু করে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা অভিষেককে সংবর্ধনা জানাতে প্রহর গুনছে। কিন্তু অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন পোস্টার ছিঁড়ে (Tatters) দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ পাশেই বিজেপি ও ত্রিপুরা সরকারের হরিণগুলো একেবারেই অবিকৃত রয়েছে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

 

ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। কুণাল ঘোষের কথায়, “বিজেপি ভয় পেয়েছে তৃণমূলের উত্থানকে। বিজেপি ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই অভিষেক ত্রিপুরা যাওয়ার আগের রাতেই তৃণমূলের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হয়েছে। কিন্তু এতে লাভ হবে না। ত্রিপুরার মানুষ রাজ্যে বিকল্প হিসাবে তৃণমূলকে ভাবতে শুরু করেছে। তাই কখনও পুলিশ দিয়ে আইপ্যাকের সমীক্ষকদের আটকে রাখা হচ্ছে। কখনও পার্টি অফিস ভাঙা হচ্ছে। আবার কখনও পোস্টার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় নতুন উদ্যমে সেজে উঠেছে তৃণমূল। রাষ্ট্রশক্তি দিয়ে তাকে আটকানো যাবে না। গোটা দেশের মতোই বামেরা ত্রিপুরাতেও অপ্রাসঙ্গিক। তাই বিজেপিকে ত্রিপুরা থেকে রাজনৈতিক ভাবে উৎখাত করতে মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।”

 

 

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...