Wednesday, June 24, 2026

মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান গ্রেফতার নিউটাউনে

Date:

Share post:

ভুয়ো আই এএস (fake IAS) , ভুয়ো আইপিএস (fake IPS) , ভুয়ো চিকিৎসকের পর শহরে এবার মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান (fake human rights commission chairman) । সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভুয়ো চেয়ারম্যানকে সদলবলে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। ওই ব্যক্তির সঙ্গে তার গাড়ির চালক ও দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের স্টিকার লাগানো দামী গাড়ি। ধৃত ওই ভুয়ো আধিকারিকের নাম তারক মন্ডল। তারক মন্ডল নিউটাউনের বাসিন্দা। মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান গ্রেফতার নিউটাউনে। ধৃতদের মধ্যে একজন সত্যেন্দ্র নাথ যাদব (গাড়ির চালক) বিহারের বাসিন্দা।

বেশ কয়েক বছর ধরে ভুয়ো চেয়ারম্যান সেজে প্রতারণার জাল ছড়িয়েছিল বলেই খবর। জানা গিয়েছে, সোমবার বিকেলে নিউটাউনের নারকেল বাগান মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগানো ওই গাড়িটিকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশের নজরে আসে। সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির যাত্রীরা তা দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক মনে হওয়ায় সকলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারক একটি ইনোভা গাড়ি নিয়ে সেই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। এবং নিজের সঙ্গে থাকা দু’জনকে নিরাপত্তারক্ষী হিসাবে পরিচয় দিত।

পুলিশ জেরায় আরো জানতে পেরেছে যে সঙ্গী ওই দু’জন আসলে লোক খুঁজে বেড়াতে। এদের মূল কাজ ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্যায় থাকা নিরীহ মানুষদের খুঁজে বের করে তাঁদের সমস্যা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করা। বিনিময়ে টাকা আদায় করা। পুলিশি সমস্যা হোক, সম্পত্তি -জমিজমা সংক্রান্ত সমস্যা হোক বা প্রোমোটিং সংক্রান্ত সমস্যা। সব মিটিয়ে দেওয়ার নাম করে ওই দু’জন টাকা আদায় করতো বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...