Friday, June 26, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ফের জঙ্গলমহলের ২২০ জন “মাওবাদী’’কে পুলিশে নিয়োগ মমতার

Date:

Share post:

লবাম জমানায় সক্রিয় মাওবাদী (Maoist) কার্যকলাপে যুক্ত জঙ্গলমহলের (Jangalmahal) চার জেলার আরও ২২০ জনকে স্পেশ্যাল হোমগার্ডের (Special Home Guard) চাকরি দিল রাজ্য সরকার। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ইতিমধ্যেই মোট তিন ধাপে প্রায় ১৩০০ জনকে চাকরি দিয়ে দিয়েছে নবান্ন। এবার চতুর্থ ধাপে ফের ২২০ জনকে ভার্চুয়ালি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক কার্যালয়ে একটি অনুষ্ঠান হয়। সেখানে সংশ্লিষ্ট পুলিশ সুপার ও জেলাশাসকের উপস্থিতিতে প্রাক্তন মাওবাদীদের হাতে হাতে ওই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, জঙ্গলমহলের চার জেলার ২২০ জনের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরে ১১০ জনকে এই চাকরি দেওয়া হচ্ছে। তারপরেই রয়েছে ঝাড়গ্রাম। এই জেলার ৮০জনকে চাকরি দেওয়া হয়েছে। পুরুলিয়ায় এই চাকরি পেয়েছেন ১৯ জন। আর বাঁকুড়ায় ১১ জন। সবমিলিয়ে ২২০ জনের মধ্যে মহিলা রয়েছেন ২৩ জন। এদের মধ্যে সকলেই মাওবাদী স্কোয়াডে ছিলেন এমন নয়। তাদের কার্যকলাপে সহায়তা করা লিংকম্যানকেও এই স্পেশ্যাল হোম গার্ডের চাকরি দিল রাজ্য।

আরও পড়ুন:পুলিশের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বেহালায় গ্রেফতার অভিযুক্ত

বর্তমানে এই স্পেশ্যাল হোমগার্ডরা ফি মাসে বেতন পান ১৭ হাজার টাকা। এছাড়া ঘর ভাড়া ও চিকিৎসা খরচ বাবদ আরও সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কেন্দ্র বা বিভিন্ন রাজ্যে যাঁদের মাথার দাম ধার্য রয়েছে, তাঁদেরকে আলাদা ভাবে ২ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়া হয়েছে তিন বছরের জন্য। তবে এই স্থায়ী আমানত সংশ্লিষ্ট পুলিশ সুপার ও আত্মসমর্পণকারী মাওবাদীদের নামে যৌথভাবে রয়েছে। যাতে আক্ষরিক অর্থেই প্রয়োজন ছাড়া নির্দিষ্ট সময়ের আগে ওই টাকা তুলতে না পারেন। তাছাড়া ওই টাকা তুলতে গেলে পুলিশ সুপারের মতামতও নিতে হবে।

বাম আমলে জঙ্গলমহলে মাথাচাড়া দিয়ে ওঠা মাওবাদী আন্দোলনের মধ্যে অনেকেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিলেন। একুশের বিধানসভা ভোটের আগে সেকথাও সামনে এসেছিল। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। এবার সেই চাকরির নিয়োগপত্র হাতে পেতে চলায় সকলে খুশি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...