Sunday, June 28, 2026

সেগুন কাঠ পাচারের চেষ্টার অভিযোগ, সরকারি অফিসার সহ ধৃত ৭

Date:

Share post:

প্রায় ২৫ লক্ষ টাকার সেগুন কাঠ পাচারের অভিযোগে দুই কেন্দ্রীয় সরকারি অফিসার সহ ৭ জনকে গ্রেফতার করেছে বন দফতর। বুধবার ভোর রাতে শিলিগুড়ির কাছে শালুগাড়া এলাকার ঘটনা। বন দফতর জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জেরার প্রক্রিয়া চলছে।

বন দফতরের দাবি, ধৃতদের মধ্যে একজন শুল্ক দফতরের অফিসার এবং অন্যজন কেন্দ্রীয় আয়কর দফতরের জিএসটি বিভাগে কর্মরত। ধৃতদের মধ্যে বাকিরা গাড়ির চালক, খালাসি ও পাচারের সঙ্গে যুক্ত বলে বন দফতরের অফিসারদের সন্দেহ।

বন বিভাগ জানিয়েছে,ধৃতদের নাম এ কে মাঝি শুল্ক বিভাগের অফিসার ও জিএসটি বিভাগের অফিসার দেবাশিস ধর। দেবাশিসবাবু বর্তমানে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড বলে খবর পেয়েছে বন দফতর।

বন দফতরের সন্দেহ, ওই দুই অফিসারের নেতৃত্বে একটি চক্র রাস্তায় গাড়ি থামিয়ে সেগুন কাঠ আটক করে। তা কোথাও লুকিয়ে রেখে ভোরে পাচারের চেষ্টা হয়েছিল কলকাতার দিকে। আগাম খবর পেয়ে বন বিভাগ অভিযান চালায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...