Friday, June 26, 2026

ম্যান মেড বন্যা: ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মমতার

Date:

Share post:

রাজ্যের প্লাবিত এলাকা ঘুরে দেখার পর প্রধানমন্ত্রীকে কড়া চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। বুধবার সকালেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খবরাখবর নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) ফোন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তখনই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, এটা ম্যান মেড (Man Made) বন্যা। DVC জলাধারের পলি পরিষ্কার করে না। ফলে অনিয়ন্ত্রিতভাবে অত্যাধিক জল ছাড়া হয়েছে। এরপরই প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। ফিরে এসে মোদিকে কড়া চিঠি লেখেন মমতা।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে পাঞ্চেত, মাইথন ও তেনুঘাট ব্যারেজ থেকে। ইতিমধ্যেই ২ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে রাজ্যে যে বন্যা হয়েছে তা এক কথায় ম্যান মেড। প্লাবিত হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূমের একটি বড় অংশ। প্লাবনে কয়েকজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার বিঘা কৃষি জমি জলে ডুবেছে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন।

এরপরেই মমতা অভিযোগ করে লেখেন, বছরের পর বছর ডিভিসি জল ছেড়ে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। ২০১৫ সালের পর ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যে এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সংস্কার না হওয়ার কারণে একটু হলেই জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। এরকম পরিস্থিতিতে ডিভিসির সংস্কারের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন- দীর্ঘ বৈঠকের পর অবশেষে গোগরা সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিল ভারত-চিন

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...