Saturday, June 13, 2026

অভিষেকের কেন্দ্রে রেকর্ড ভ্যাকসিনেশন, আপ্লুত বাসিন্দারা

Date:

Share post:

সবসময়ই নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুরসভা অঞ্চলে ভ্যাকসিনের (Vaccine ) প্রথম ডোজ পেয়েছেন ১০০ শতাংশ মানুষ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯০% -এর বেশি মানুষকে। এটা সারা রাজ্যে টিকা দেওয়ার ক্ষেত্রে একটা রেকর্ড। আর এটা সম্ভব হয়েছে “ভ্যাক্সিনেশন অন হুইলস”-এর মাধ্যমে।

এই প্রকল্পে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়েই ভ্যাকসিন দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ যাঁরা অপারগ; ভ্যাক্সিনেশন সেন্টার পর্যন্ত গিয়ে ভ্যাকসিন নিতে পারছেন না, তাঁদের কাছে পৌঁছে গিয়েছেন পুরসভার কর্মীরা। প্রত্যেকটি ওয়ার্ডে এই কাজে নেতৃত্ব দিয়েছেন জনপ্রতিনিধিরা। অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা। এলাকার সাংসদ এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে আপ্লুত তাঁরা। এর আগেও করোনাকালে কমিউনিটি কিচেন চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের অনেক নিরন্ন মানুষের মুখে লকডাউনে অন্ন তুলে দিয়েছেন তিনি। এবার ভ্যাকসিন দিয়ে তাঁদের করোনা প্রতিষেধকের ব্যবস্থা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- পেগাসাস: নজরদারি চলছিল শীর্ষ আদালতের রেজিস্টার ও প্রাক্তন বিচারপতির উপরেও

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...