Saturday, April 4, 2026

ব্রোঞ্জ পদক জয় হল না দীপক পুনিয়ার

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে হারলেন দীপক পুনিয়া( deepak punia)। যার ফলে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তাঁর। বৃহস্পতিবার তিনি সেমিফাইনালে ২-৪ ব্যবধানে হারলেন সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে।

ম‍্যাচের শুরুটা ভালই করেছিলেন দীপক। বাউটের প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপক। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহও করেন ভারতীয় কুস্তিগীর। এরপরই ম‍্যাচে ফিরে আসেন সান মারিনো। দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর কুস্তিগীর ৩ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে থাকেন দীপক। শেষমেশ ক‍্যামব‍্যাক করার চেষ্টা করলেও, আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। ফলে এবারের মতো আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হল ভারতীয় এই কুস্তিগীরকে।

আরও পড়ুন:অলিম্পিক্সে রুপো জয়ী রবি কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...