Friday, April 3, 2026

জল যন্ত্রণা কমতেই এলাকায় বিজেপি বিধায়ক, বিক্ষোভ দেখালেন স্থানীয়রা

Date:

Share post:

একটানা বৃষ্টিতে গোটা রাজ্যের মতোই জলছবি দেখা গিয়েছিল হলদিয়ায় (Haldia)। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জলযন্ত্রণা রেহাই হলদিয়াবাসীর। আর তখনই ঘোলা জলে মাছ ধরতে সেখানে হাজির স্থানীয় বিজেপি বিধায়ক (BJP MLA) তাপসী মণ্ডল (Tapasi Mandal)। বন্যা (Flood) পরিস্থিতির পর সবকিছু যখন স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই লোক দেখানো এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তাপসী মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়া।

আজ, বৃহস্পতিবার দুপুরে হলদিয়া পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। কিন্তু তাঁকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিলেন স্থানীয় মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, মানুষ যখন জলের নিচে ছিল, যে সময় অভিভাবক হিসেবে এলাকার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বিধায়ককে, তখন তাঁর টিকি খুঁজে পাওয়া যায়নি। ফোনও তোলেননি। আর এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর আই ওয়াশ করতে বিধায়ক এসেছেন। অথচ ভোটের আগে সবসময় এলাকায় ঘুরে বেড়াতেন তাপসীদেবী। বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এলাকার মহিলাদের। তাঁদের আরও দাবি, অনেক আশা করে হলদিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিপদের সময়েই মানুষের পাশে ছিল না তারা। বরং, এই এলাকায় তৃণমূল নেতারাই মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

যদিও তাপসী মণ্ডলের অভিযোগ, এই বিক্ষোভ তৃণমূলের চক্রান্ত। যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের ক্যাডার। বিজেপির বদনাম করতেই এমন সাজানো বিক্ষোভ দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন:আগরতলায় তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলে বাধা ব়্যাফের, ধর্নায় বসে তীব্র প্রতিবাদ কুণালদের

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...