Saturday, June 20, 2026

মহারাজ প্রদ্যোত কিশোরের সঙ্গে কী নিয়ে বৈঠক? নিজেই ফাঁস করলেন কুণাল

Date:

Share post:

ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে
মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণের (Maharaja Praddyat Kishor Debbarman) সঙ্গে দেখা করলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, সকালে বিধানসভা কেন্দ্র ভিত্তিক উদ্বাস্তুদের নিয়ে বৈঠকের পর তিনি যান প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করতে। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়।

এরপর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, “মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ পুরনো পরিচিত। এটা সৌজন্যসাক্ষাৎ। উনি সাংবাদিকতাও করেছেন। মোহনবাগান এবং ফুটবল পছন্দ করেন”। কুণালের মতে, তাঁদের মধ্যে সাংবাদিকতা ও খেলাধুলো নিয়ে গল্প হয়েছে।

মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ তিপ্রা দলের চেয়্যারম্যান। সেই কারণেই প্রশ্ন ওঠে শুধুই খেলার মাঠের গল্প হল! “খেলা হবে”-র নয়? কুণাল ঘোষের স্পষ্ট জানান, এটা একেবারেই দুই দীর্ঘদিনের পরিচিতের সৌজন্য সাক্ষাৎ। শুধু মোহনবাগান সমর্থকই নন, মহারাজ এখনকার খেলোয়াড়দের ভালোভাবে চেনেন। তাঁদের খেলা দেখেন। সুতরাং দুই মোহনবাগানীর গল্পের রসদ ভালোই মজুত ছিল।

 

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...