Tuesday, June 9, 2026

বড়সড় সাফল্য বারুইপুর জেলা পুলিশের: গ্রেফতার একাধিক মহিলা, উদ্ধার ১কোটি টাকার হেরোইন

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জেলা জুড়ে টোপ দিয়ে কমবয়সী মহিলাদের ব্যবহার করে হেরোইন (Heroin) পাচারের জাল। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ (Baruipur District Police)। জানা গিয়েছে, গত ২৩ জুলাই ঘটনার তদন্তে নেমে ঘুটিয়ারী শরিফ থানায় (Ghutiyari Sharif PS) একটি কেস রেজিস্টার করে পুলিশ। সাইমা নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে সাজিনা বিবি নামে আরও একজনকে আটক করে পুলিশ।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার করেন তদন্তকারীরা। মোট ৪টি প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল। সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেতেছে, সাজিনা বিবি কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে হেরোইন নিয়ে আসতো।

দক্ষিন চব্বিশ পরগনা জেলা জুড়ে এই চক্রের জাল ছড়ানো বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও অনেকেই যুক্ত আছে বলে জানতে পেরেছে পুলিশ। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। চক্রের শিকড়ে পৌঁছতে ইতিমধ্যেই পুলিশ নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগিয়েছে।

 

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...