Tuesday, June 23, 2026

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে শহরের পেট্রোল – ডিজেল সরবরাহ

Date:

Share post:

করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কটের কারণে এমনিতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধুঁকছে। লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এদিকে গণপরিবহণ ব্যবস্থা ঠিকমতো চালু হওয়ার আগেই সরকারি-বেসরকারি প্রায় সব অফিসই খুলে যাওয়ায় কাজের জায়গায় যেতে নাকানিচোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় অনেকেই নিজের বাইক বা গাড়ি নিয়ে কর্মস্থলে যাওয়া-আসা করছেন। কিন্তু যেভাবে লাগাতার দেশে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম বাড়ছে তাতে অনেকেরই মাথায় হাত।
এরই পাশাপাশি তেল ট্যাঙ্কার মালিকদের ধর্মঘটের ফলে বৃহস্পতিবার মাঝরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ। অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে এদিন থেকে হাওড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পেট্রল এবং ডিজেল সরবরাহ।

ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, বুধবার ইন্ডিয়ান অয়েল-এর পক্ষ থেকে যে টেন্ডার ডাকা হয় তাতে ট্রান্সপোর্ট রেট অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে তাঁরা ধর্মঘটে সামিল হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রোল এবং ডিজেলের গাড়িতে তেল তোলেননি এর জেরে। ফলে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...