Saturday, April 4, 2026

বামেদের শক্ত ঘাঁটি কেরলেও সংগঠন বিস্তারে নামল ঘাসফুল শিবির, পড়ল পোস্টার

Date:

Share post:

বাংলায় হ্যাটট্রিকের পর এবার বামশাসিত কেরলেও সংগঠন বিস্তারের কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস।

দিল্লির মসনদ থেকে বিজেপিকে হটানোর লক্ষ্যে দেশের একাধিক রাজ্যে সংগঠন বাড়ানোর কাজে মন দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটকুশলী পিকে-র ‘দিদিকে বলো’ স্লোগানের আদলেই ‘কল দিদি, সেভ ইন্ডিয়া,দিল্লি চলো’ দিয়ে কেরালার জেলায় জেলায় হোর্ডিং পড়েছে তৃণমূলের।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে কেরলে তৃণমূলের প্রার্থী ছিল পাঁচজন। আর ২০২১-এ বামশাসিত কেরলে ৫১ জনের বড়সড় কমিটি গড়ে ফেলেছে কেরলের ঘাসফুল শিবির। এর্নাকুলাম শহরে প্রচুর রাজনৈতিক কর্মী তৃণমূলে যোগ দেন।কেরলের মোট ১৪টি জেলাতেই সংগঠন তৈরি করতে চায় কেরল তৃণমূল। তাই জেলায় জেলায় হোর্ডিং দেওয়া হয়েছে।হোর্ডিং-এ স্লোগানের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেরলের তৃণমূলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করেন্নালুর ছবি এবং সঙ্গে তাঁর মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।উত্তর- পূর্বাঞ্চলের রাজ্য, ত্রিপুরা ও অসমের মত কেরলেও এবার প্রভাব বিস্তার করছে তৃণমূল। বিধানসভার ভোটপর্ব মিটতেই জুন মাসে কেরল তৃণমূলের নেতারা কলকাতায় এসে তৃণমূলের এক শীর্ষনেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন বলে খবর। দিনদুয়েক আগে এর্নাকুলামে দলের সাংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকেই ৫১ সদস্যের টিম গঠন করা হয়েছে।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বামফ্রন্ট শাসিত ওই রাজ্যে মমতার সরকারের জনমুখী কাজেরই প্রচার করবে কেরল তৃণমূল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...