Saturday, March 21, 2026

নিজেকে ফের “সাংসদ প্রতিপন্ন” করতে তহবিল থেকে বরাদ্দ ঘোষণা বাবুলের

Date:

Share post:

সদ্য রাজনীতি ছেড়েছেন আসানসোলের দুবারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।(Babul Supriyo) এ নিয়ে ফেসবুকে(Facebook Post) বিস্তারিত পোস্টও করেছিলেন তিনি। কিন্তু এবার নিজেকে সাংসদ হিসেবে প্রতিপন্ন করতে নিজের এলাকায় উন্নয়নের বার্তা দিলেন সুপ্রিয় বাবুল। ফেসবুকে পোস্টে লিখলেন, ‘তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে High Mast light লাগানোর অনুমোদন দিলাম আমার সাংসদ তহবিল থেকে। আশা করি State Government-এর Executive Agency পুজোর আগেই এই কাজগুলি সমাপ্ত করবেন’।

মোদি সরকারের মন্ত্রী ছিলেন আসানসোলের দু’বারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। দলের নির্দেশে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে হয়েছে। তখন থেকেই বেশ কিছুটা ‘বেসুরো’ হয়ে পড়েছিলেন বাবুল। দিন কয়েক আগে ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সরে আসার কথা জানান বিজেপি সাংসদ। ফেসবুকে লেখেন, “সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর…। বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’ ঘণ্টাখানেক বাদে ওই পোস্টেই সংযোজন, ‘হ্যাঁ, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি’।

কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে কথা বলে কিছুটা নরম কেটে যান বাবুল। নাড্ডার সঙ্গে দেখা করার পর বাবুল জানান, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। রাজনীতি থেকে সরে এলেও সাংসদ হিসেবে যে তিনি সবসময় মানুষের পাশে আছেন এদিন সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন বাবুল।

শুক্রবার নিজের ফেসবুকে বাবুল লেখেন:-

“বেশ কয়েকটি এলাকার মানুষ, FaceBook-এর মাধ্যমে আমাকে অনুরোধ জানিয়েছিলেন এলাকার মানুষের সুবিদার্থে High Mast Light লাগানোর কথা বিবেচনা করতে। তার মধ্যে তিনটি গুরুত্বপুর্ন মোড়ে High Mast light লাগানোর অনুমোদন দিলাম আমার সাংসদ তহবিল থেকে। আশাকরি State Government-এর Executive Agency পুজোর আগেই এই কাজগুলি সমাপ্ত করবেন।

PS: যাঁরা লিখেছেন পাঁচ লক্ষ টাকা অনেক বেশি, তাঁদের বলি যে, MPLAD FUND-এর সব কাজের টেন্ডার ডাকে Executing Authority, অর্থাৎ এক্ষেত্রে Asansol Corporation বা ADDA.. যে টাকাটা বাঁচে সেটা automatically সাংসদ তহবিলে (MPLAD Fund-এ) ফেরত চলে যায় | সেই টাকা তখন আমরা অন্য কোনো কাজে সদ্ব্যবহার করি..
Yours Truly
Pinaki Ranjan Sarkar
PS to Shri Babul Supriyo

#LetThereBeLight
#মানুষের_টাকায়_মানুষের_কাজ”

আরও পড়ুন- মনে চাপ বাড়ছে পড়ুয়াদের, স্কুল খোলা হোক: কেন্দ্র-রাজ্যদের পরামর্শ মনোচিকিৎসকদের

 

 

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...