Wednesday, June 24, 2026

দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি! তৃণমূল প্রসঙ্গে ফের দ্বিচারিতা সূর্যের

Date:

Share post:

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপিকে (BJP) উৎখাত করতে বাংলাত শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে জোটে সিপিএমের (CPIM) আপত্তি নেই। আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন সিপিএম পলিটব্যুরো নেতা তথা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। এই ইস্যুতে এবার আর রাখঢাক করলেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও (Surjya Kanta Mishra)। মুজফফর আহমেদের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিষয়টি স্পষ্ট করে দিলেন। যদিও রাজ্য রাজনীতিতে দু’টি দলের সঙ্গেই লড়াই চালাবে বামেরা।

সূর্যকান্তবাবুর কথায়, “সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সঙ্গে নিতে হবে প্রতিটি বিরোধী দলকে। ফলে সেই রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলকে নিতেও হবে। সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়। রাজ্যের থেকে দিল্লির ক্ষমতা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিল্লি থেকে ওদের হঠাতে পারলে আমাদের লড়াই এখানে এক ধাপ এগিয়ে যাবে। তার পর রাজ্যে রাজ্যে দেখা যাবে।”

তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা নয়। বরং, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতে লড়াই চলবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়,”রাজ্যে আমরা যে ভিত্তিতে নির্বাচন লড়েছি সেটা ঠিক আছে। এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে। সেই পথে লড়তে হবে আগামী দিনে। তা থেকে সরব না। যাঁরা বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপির মোকাবিলা করা যাবে তাঁরা বিজেপির সুবিধা করে দিচ্ছেন।”

আরও পড়ুন- যোগান নেই, শুক্রবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...