Monday, April 6, 2026

ফের কলকাতা পুলিশের জালে ভুয়ো IPS

Date:

Share post:

রাজ্যে যেন ভুয়ো (Fake) অফিসারের ছড়াছড়ি। তাদের এক-এক জনের কীর্তি চোখ কপালে তোলার মত। ফের কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার এক ভুয়ো আইপিএস (IPS) ধৃতের নাম অঙ্কিত কুমার সিং। সে নিজেকে সাইবার ক্রাইম থানার অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করত বলে অভিযোগ।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ভুয়ো
আইপিএস অফিসার অঙ্কিতের বিষয়ে কলকাতা পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ জমা পড়ছিল। সাইবার ক্রাইম থানার অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সে প্রতারণা করত বলে অভিযোগ। তাঁদের ভয় দেখাত। তোলাবাজি করতো। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি পর্যন্ত দিতো সে।
এমনকী, কলকাতা পুলিশের লোগো ব্যবহার করেও প্রতারণা চালাত সে।

অবশেষে তার ফোন ট্রাক করে হাওড়ার বালি এলাকা থেকে অঙ্কিতকুমার সিংকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...