Thursday, June 11, 2026

ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির অভিযোগ, পুলিশ জেরার মুখে অগ্নিমিত্রা

Date:

Share post:

এবার অস্বস্তিতে বিজেপি (BJP) মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় “ফেক নিউজ” (Fake News) ছড়িয়ে উত্তেজনা তৈরি করার অভিযোগে এবার পুলিশি জেরার মুখে পড়তে হলো আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার (Post Poll Violence) দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরভূমের (Birbhum) রাজনৈতিক হিংসার দাবি করেন অগ্নিমিত্রা পলও।

তিনি নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই সেই টুইটার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেলাতে উত্তেজনাও তৈরি হয়। কিন্তু তদন্তে নেমে পুলিশ পাল্টা দাবি করে, অগ্নিমিত্রার অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও মিল ছিল না। কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এমন পোস্টের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে জেলায়। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপরই ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বিজেপি নেত্রীকে নোটিশ দিয়ে হাজিরা দিতে বলেন। তারই প্রেক্ষিতে আজ, শুক্রবার সকালে সিউড়িতে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে অগ্নিমিত্রা জেলা পুলিশ সুপার (SP) নগেন্দ্রনাথ ত্রিপাঠির (Mahendra nath Tripathi) কাছে হাজিরা দেন। অগ্নিমিত্রাকে প্রায় ৩০ মিনিট জেরা করেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা।

এদিকে জেলা পুলিশের দফতর থেকে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, “আমি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। তাই রাজ্যের প্রতিটি জেলা থেকেই অনেক মহিলা আমাকে ফোন করেন। ভোটের পর সেভাবেই বীরভূম থেকে বেশ কয়েকজন মহিলা আমাকে ফোন করে তাঁদের উপর শারীরিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই আমি টুইট করেছিলাম। বিষয়টি ইতিমধ্যেই মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন খতিয়ে দেখছে।”

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ১

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...