Wednesday, June 24, 2026

রামের আদেশ পালনের বার্তা! ‘ভোলবদলে’ বিজেপিতে যোগ দিতেই শেখর সুমনকে কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দেশে তৃতীয় দফার নির্বাচনের (Third Phase Election) দিনই কংগ্রেস (Congress) শিবিরে বড়সড় ধাক্কা! মঙ্গলবারই হাত শিবির ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করলেন একদা কংগ্রেসে নাম লেখানো অভিনেতা শেখর সুমন (Sekhar Suman) ও কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাধিকা খেরা (Radhika Khera)। মঙ্গলবার দিল্লিতে (Delhi) বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাঁরা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শেখর। বিহারের পটনাসাহিব লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে হাত শিবির। কিন্তু মাত্র ৬১ হাজার ভোট পেয়ে বিরোধীদের কাছে ধরাশায়ী হয়ে পড়েন অভিনেতা।

 

তবে শেখরের আচমকা ‘ফুল বদল’কে ভালো চোখে দেখছেন না বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পুত্র অধ্যয়নের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর প্রকাশ্যে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ডাইনি এবং কোকেনে আসক্ত অভিনেত্রী বলে আক্রমণ করেছিলেন শেখর। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মাসখানেক আগেই কঙ্গনা সম্পর্কে একেবারে অবস্থান বদল করে বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন শেখর। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। এতদিন বিজেপি তথা কঙ্গনার বিরুদ্ধে যিনি বারবার সরব হতেন, তিনিই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে এবার যোগ দিলেন বিজেপিতে।

এদিন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর শেখর সুমন জানান, আমি গতকাল পর্যন্তও আমি জানতাম না, এমনটা হতে চলেছে। জীবনে অনেক কিছুই আচমকা ঘটে। আপনার কপালে কী আছে, সেটা তো জানা যায় না। তবে কখনও কখনও কোনও আদেশ শিরোধার্য করে নিতে হয়। আমি খুব ইতিবাচক একটা মনোভাব নিয়েই বিজেপিতে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাব। কারণ রামের আদেশ পালনের জন্যই আমি আজ বিজেপিতে। এরপরই দিনকয়েক আগে কটাক্ষ করলেও বিজেপির পতাকা হাতে নিয়েই ভোলবদলে ফেলে শেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, অনুরাগ ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...