Sunday, June 21, 2026

অপরাধ দমন করতে মালদহে আরো নতুন আটটি থানা তৈরির প্রস্তাব

Date:

Share post:

মালদহ জেলা পুলিশের প্রচেষ্টায় আরো নতুন আটটি থানার গড়ে তোলার দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে জেলা পুলিশ। মালদহ জেলা ব্রিটিশ আমলে তৈরি। জেলায় অপরাধ ক্রমশ বাড়ছে। জেলা পুলিশ অপরাধকে দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জালনোট থেকে গরু পাচার, মাদক উদ্ধার সবক্ষেত্রেই পুলিশের প্রচেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনবহুল এই মালদহ জেলায় জনসংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই মালদহ জেলা পুলিশ নতুন করে আটটি থানার গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই থানাগুলির পুনর্নির্মাণ করা হবে। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানিয়েছেন মালদহ জেলায় বর্তমানে ১৪ টি থানা ,একটি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানা রয়েছে। জেলার হরিশচন্দ্রপুর, ইংলিশবাজার ,চাচল, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হবে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ভেঙে তুলসিহাটা, ভালুকায় , নতুন থানা হবে । চাচোল ভেঙে আরেকটি , মালতিপুর এলাকায় থানা হবে। কালিয়াচক এলাকায় সুজাপুর আরেকটি থানা হবে ।বৈষ্ণবনগর এলাকায় কুম্ভিরা তে একটি থানা হবে। গাজোল থানা এলাকায় দেওতলায় একটি থানা হবে,। কালিয়াচকের গোলাপগঞ্জ তদন্তকারী কেন্দ্র থেকে থানাতে রূপান্তরিত করা হবে ।পাশাপাশি ইংরেজবাজার থানাকে ভেঙে অমৃতিতে একটি থানা হবে। শুধু তাই নয় জেলা পুলিশ সুপার জানান জলপথেও থানা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মানিকচক গঙ্গাতেও জলপথে থানা হবে। যেখানে এসআই ,এসআই পুলিশ আধিকারিকরা নিযুক্ত থাকবেন। পুলিশ জানান উত্তরবঙ্গের সব কটি জেলার তুলনায় থেকে মালদহে সারা বছর কেস এর সংখ্যা বেশি। মালদহ জেলাতে প্রতিবছরই প্রায় ৯৪০০ কেস পড়ে ।

 

 

 

 

Ti

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...