Saturday, April 11, 2026

স্ত্রীর সম্মতি ছাড়া যৌন মিলন ‘ধর্ষণ’ ছাড়া কিছু নয়, রায় দিল কেরল হাইকোর্ট

Date:

Share post:

‘বৈবাহিক ধর্ষণ’ নিয়ে মোদি সরকারের যুক্তির উলটোপথে হাটল কেরল আদালত।

স্ত্রীর সম্মতি বিরুদ্ধে শারীরিক সম্পর্ক ‘বৈবাহিক ধর্ষণ’ ছাড়া আর কিছুই নয়।  শুক্রবার এমনই রায় দিল কেরল হাইকোর্ট। ৬ বছর ধরে চলা একটি মামলার রায়ে নারী অধিকারকে আরেকবার সুরক্ষিত করে আদালত জানায়, এই মর্মে  মহিলারা ডিভোর্সও দাবি করতে পারে।

শুক্রবার কেরল আদালতের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানায়, ‘ স্ত্রীর শরীরের উপর স্বামীর অতিরিক্ত কোনও অধিকার বর্তায় না। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী দুজনেরই সমান অধিকার রয়েছে। স্ত্রীর সম্মতির বাইরে তাঁকে বলপূর্বক যৌন মিলনে বাধ্য করা ধর্ষণের সমান অপরাধ বলেই গৃহীত হবে। এমনকি তা মানসিক ও শারীরিক ধর্ষণের সমতুল্য।’

প্রসঙ্গত, এই নিয়ে আদালতে একটি হলফনামা দিয়ে মোদি সরকার দাবি করেছিলেন, বৈবাহিক সম্পর্কে শারীরিক সম্পর্কের বিষয়টি ধর্ষণের মত অপরাধ হিসেবে গণ্য হলে বিয়ে নামক প্রতিষ্ঠানটিই উঠে যাবে। কেন্দ্রের সাফাই স্বামী-স্ত্রীর মধ্যে ইচ্ছের বিরুদ্ধে যৌন সম্পর্কে ধর্ষণের অপরাধ হয় না। কিন্তু শুক্রবার কেরল আদালত ঠিক এই ভাবনার উলটো ব্যাখ্যা করে নজির তৈরি করল।

কেন্দ্রীয় সরকারের যুক্তিকে সমালোচনা করেছিল নারী সুরক্ষা অধিকারের আন্দোলনকারীরা। কিন্তু এদিনের কেরল আদালতের রায়ে স্বাভাবিকভাবেই খুশি বিচারাধীন পরিবারের সদস্যরা।


Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...