Wednesday, June 24, 2026

কালো হয়ে গিয়েছে জুহু সৈকতের জল এবং বালি, কারণ খুঁজতে ঘটনাস্থলে পরিবেশবিদ

Date:

Share post:

মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকতের (mummy juhu beach) বালি এবং জল হঠাৎই কালো (sand and water became black) হয়ে গিয়েছে। কী কারনে এই রং বদল তা স্পষ্ট ভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তেল মিশে গিয়েছে জলে এবং বালিতে। সেই কারণেই রং পাল্টে গিয়েছে বালি এবং জলের। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছেন, ঠিক কী কারণে বালির রং কালো হয়ে গিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান বালিতে বিষাক্ত তেল মিশেছে। কিন্তু এই তেল কোথা থেকে এল তাও অত্যন্ত রহস্যজনক ঘটনা। কারণ সাধারণত এভাবে তেল মেশার কথা নয়। জানা গিয়েছে পরিবেশবিদ ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গেছেন। চায়না দেখে ঘটনার প্রকৃত কারণ বোঝার চেষ্টা করছেন। তাদের রিপোর্ট পাওয়ার পরই উপযুক্ত পদক্ষেপ করা হবে। এমনটাই জানিয়েছে মুম্বাইয়ের মেয়র।

 

তবে যতদিন না এই রহস্য উন্মোচিত হচ্ছে ততদিন জুহু সি বিচে বেড়ানো বন্ধ। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রাতভ্রমণকারীদের জন্যও।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...