Tuesday, June 23, 2026

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়ে ১ কোটি টাকার চাকরি

Date:

Share post:

বাংলায় থেকে লেখাপড়া করেও যে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়া যায় তা প্রমাণ করলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের (Adamas University) পড়ুয়া। দুবাইতে বার্ষিক ১ কোটি টাকার চাকরি করে তাক লাগালেন শাশ্বত কাপাত (Shaswat Kapat। গত বছর দুবাইয়ের এক বহুজাতিক সংস্থা ডিআইএফএক্স (DIFX)-এ গুরুত্বপূর্ণ পদে যোগ দেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এখন বাবা-মাকে নিয়ে কর্মস্থলে থাকেন। তাঁর বাবা একজন নামজাদা হোমিওপ্যাথি ডাক্তার এবং মা একাধারে শিল্পী এবং গণিতের শিক্ষিকা। বিগত কয়েক মাস কাজের নিরিখে পদোন্নতি পেয়ে সকলের নজর কেড়ে নেন বাঙালি এই ছাত্র। সম্প্রতি, নিজের সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দুবাই থেকে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের (Adamas University) ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাসকে চিঠি পাঠান শাশ্বত। তাঁর এই সাফল্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানান ওই ছাত্র।

এই প্রসঙ্গে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় বলেন, প্রতিভার বিকাশ এবং পড়ুয়াদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে অ্যাডামাসের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণিত হল। এছাড়াও রাজ্য সরকার, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়ার মানোন্নয়নের প্রতি যে জোর দিয়েছে, অ্যাডামাসের পড়য়াদের সাফল্য তারই ফলশ্রুতি বলেও জানান তিনি। পাশাপাশি, শাশ্বত কাপাতের উজ্জ্বল ভবিষ্যত ও আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছাও জানান সমিত রায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...