Monday, March 23, 2026

নাম পরিবর্তনের মেগা সিরিয়াল, এবার মোদি পালটে দিলেন ‘রাজীব খেলরত্ন’-এর নাম

Date:

Share post:

নাম পরিবর্তনের মেগা সিরিয়াল চলছে মোদি( modi) সরকারের। এবার হাত পড়ল ‘রাজীব খেলরত্ন’ ( rajiv khel ratna) পুরস্কারেও। হঠাৎ ট্যুইট করে নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, অনেকে নাকি চাইছিলেন নাম পরিবর্তন করা হোক। তাই হকির জাদুকর ধ্যানচাঁদের নামে এই পুরস্কার হলো ‘ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার'( major dhyan chand khel ratna)।

আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। ক্রীড়াবিদ এবং রাজনীতিকদের একাংশ বলছেন, পুরস্কারের কেন নাম বদল হবে? ধ্যানচাঁদ প্রণম্য, দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ। তাঁকে সম্মান জানিয়ে নতুন পুরস্কার ঘোষণা করাই যেত। তা না করে কেন দীর্ঘদিন ধরে চলে আসা পুরস্কারের নাম বদল? পুরনো যা কিছু সব পরিবর্তন করে কী দেশের কোনও উন্নতি হবে? নাকি সবটাই সংকীর্ণ রাজনীতির উদাহরণ হয়ে থাকবে?

নাম পরিবর্তন নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, অলিম্পিকে যখন দেশের হকি খেলোয়াড়রা গর্বিত করছেন, তখন ক্ষুদ্র রাজনৈতিক ফয়দা তুলতে নেমে পড়েছেন নরেন্দ্র মোদি।  নামই যদি বদলাতে হয়, তাহলে গুজরাতের মোতেরা স্টেডিয়ামের নাম বদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করা হয়েছিল। মানুষের দাবি মেনে এবার সেটাও বদলে ফেলা হোক।

প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, তাঁর কাছে নাম পরিবর্তনের চাপ বাড়ছিল। হকির জাদুকরকে সম্মান জানাতে পেরে তিনি খুশি। ধ্যানচাঁদ পুত্র অশোক কুমার স্বভাবতই খুশি এই সিদ্ধান্তে।

আরও পড়ুন:অলিম্পিক্সে শুরুতেই হার সীমা বিসলার

 

 

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...