Sunday, June 28, 2026

ত্রিপুরায় আক্রান্ত অভিষেক, রাজ্যপালকে একহাত নিলেন পার্থ

Date:

Share post:

ফের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে পাশের রাজ্য ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন। যা নিয়ে শুধু রাজ্য নয়, সর্বভারতীয় রাজনীতিতে তোলপাড়, সেখানে একটি মাত্র শব্দও ব্যয় করলেন না রাজ্যপাল।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে রাজ্যপাল কথায় কথায় টুইট করেন, সেই রাজ্যপাল এমন অগণতান্ত্রিক নক্করজনক ঘটনায় কোনও কথা বললেন না, এটাই অবাক করছে। তাহলে কি বিশেষ বিশেষ ঘটনায় রাজ্যপাল জেগে ওঠেন?”

তিনি আরও বলেন, “রাজ্যপাল তো বিশেষ একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। এটা আগেও প্রমাণ হয়েছে। তা না হলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সাংসদের ওপর হামলা হল পাশের রাজ্য ত্রিপুরায়, আর উনি চুপ থেকে প্রমাণ দিলেন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি।”

আরও পড়ুন- উপনির্বাচন: শুক্রবার ফের কমিশনে যাচ্ছে তৃণমূল

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...