Sunday, March 15, 2026

সোনার ছেলে নীরজের জন্য ২ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা BCCI-এর, পাঞ্জাব সরকার দেবে ১ কোটি

Date:

Share post:

সোনার থ্রোয়ে সোনার খরা কাটিয়ে দিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিতলেন। তাও একেবারে সোনা। আজ, শনিবার ফাইনাল থ্রোয়ে ৮৭.৫৮ মিটার ছুড়ে নিকটতম প্রতিদ্বন্ধী ধরাছোঁয়ার বাইরে চলে গেলে নেই ভারতীয় অ্যাথলিট। সোনার পদক জিতলেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। এবার সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ। আর এরপরই প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি কিংবা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন সোনার ছেলে নীরজকে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। ভারতের প্রাক্তন অ্যাথলিট পি টি ঊষা মিরাজকে নিজের ছেলের আসনে বসিয়েছেন। গোটা দেশ আজ এই সোনার ছেলের জন্য বিশ্বের দরবারে গর্বিত।

তবে শুধু শুভেচ্ছা জানানোয় থেমে থাকা নয়। আর্থিক পুরস্কারও ঘোষণা করা হচ্ছে। টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়াকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁর রাজ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি বিসিসিআইও তাঁকে ১ কোটি টাকা টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারও একটা বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করতে চলেছে বলে খবর।

অন্যদিকে, রুপো জয়ী মিরাবাই চানু ও রবি কুমার দাহিয়াকে ৫০ লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ জয়ী পিভি সিন্ধু, লাভলিনা বরগোহাঁই ও বজরং পুনিয়াকে ২৫ লক্ষ করে আর্থিক পুরস্কারের ঘোষণাও করল বিসিসিআই। এছাড়া ভারতীয় হকি টিমকে ১.২৫ কোটি টাকাও দেওয়া হবে বলে জানান হল।

প্রসঙ্গত, শনিবারের আগে পর্যন্ত অলিম্পিক্সে মাত্র ৯টি সোনা ছিল ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এর পর বার বার তিনি আক্ষেপ করেছেন ব্যক্তিগত বিভাগে কেউ সোনা না জেতায়। সেই স্থান পূরণ করলেন নীরজ। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন তিনি।

শনিবার জ্যাভলিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরও বাড়িয়ে নেন তিনি। এ বার ছোড়েন ৮৭.৫৮ মিটার। হাত থেকে জ্যাভলিন বেরনো মাত্রই পিছনের গ্যালারির দিকে তাকিয়ে দু’হাত তুলে উল্লাস করতে থাকেন নীরজ। সেখানে বসেছিলেন তাঁর কোচ উয়ে হন এবং ভারতীয় দলের আধিকারিকরা।

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলার প্রতিবাদ, কানাইপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

 

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...