Friday, April 3, 2026

হরিদেবপুর থেকে গ্রেফতার জাল পাসপোর্ট চক্রের পান্ডা

Date:

Share post:

এবার কলকাতা থেকে গ্রেফতার হল জাল পাসপোর্ট চক্রের পান্ডা। জাল ভিসা ও পাসপোর্ট বানিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাতে দিল্লি পুলিশ ও হরিদেবপুর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় নন্দকিশোর প্রসাদ নামের ওই ব্যক্তিকে। শনিবারই তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে খবর।

ধৃত নন্দকিশোরের কাছে বিদেশি পাসপোর্ট সহ মোট ৮৬টি জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এ ছাড়া প্রিন্টার, ল্যাপটপ, টাকা গোনার যন্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাল পাসপোর্ট বানিয়ে ১ লক্ষ টাকা করে নিতেন নন্দকুমার। গোটা ভারতেই প্রভাব ছিল তাঁর।

ঘটনার সূত্রপাত দিল্লিতে। সম্প্রতি এক ব্যক্তি রুশ ভিসা নিয়ে দিল্লির রুশ দূতাবাসে গিয়ে জানতে পারেন ভিসাটি জাল। দিল্লির চাণক্যপুরী থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কলকাতা লাগোয়া বাগুইআটির এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। তাঁকে জেরা করে জানা যায় নন্দকিশোরের নাম।

হরিদেবপুর থানা এলাকার মহাত্মা গান্ধী রোডের শিবানী আবাসনে গত ১৭ জুলাই ঘর ভাড়া নিয়েছিলেন নন্দকিশোর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সেখানে থাকছিলেন তিনি। ফলে স্থানীয়রা সেভাবে কেউ সন্দেহ করেননি। শুক্রবার রাতে নন্দকুমারের সেই বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলার প্রতিবাদ, কানাইপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...