Wednesday, June 3, 2026

ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১২৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৪,৪০২.৮৫ (⬆️ ০.২৩%)

🔹নিফটি ১৬,২৫৮.২৫(⬆️ ০.১২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। ৫৪ হাজারের গণ্ডি পারিয়ে রেকর্ড গড়ার পর মাঝে কিছুটা ধাক্কা খেলেও সে ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ১২৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২০ পয়েন্ট।

আরও পড়ুন:জেলা প্রশাসনিক ভবন চত্বরে দাঁড়িয়ে থাকা স্কুটিতে অশোক স্তম্ভ !

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ১২৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১২৫.১৩ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৪০২.৮৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২০.০৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,২৫৮.২৫।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...