Tuesday, June 23, 2026

কোভিড বিধি লঙ্ঘন, বিজেপির মশাল মিছিল বের করতে দিল না পুলিশ

Date:

Share post:

৯ অগাস্ট থেকে বিজেপির (bjp) আটদিন ব্যাপী পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল। কোভিড বিধি (covid protocols breached) লঙ্ঘন করে, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির মশাল মিছিলের আয়োজন কার্যত ব্যর্থ । কথা ছিল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল বের হবে । এই মিছিল যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত । কিন্তু বাস্তবে মিছিল শুরুই হতে পারল না । শুরুর আগেই তা থেমে গেল।

 

এদিকে বিজেপির মশাল মিছিল ঘিরে সোমবার বিকেল থেকেই কলকাতার জায়গায় জায়গায় উত্তেজনা শুরু হয় । মুরলীধর সেন লেন, ভবানীপুরে এই মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরোতেই করোনা পরিস্থিতির কারণে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। বিজেপি অফিসের সামনে থেকে সাতজনকে আটক করে পুলিশ।

করোনা পরিস্থিতির কারণে মশাল মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিজেপির দফতরের সামনে সে সংক্রান্ত পোস্টারও লাগিয়ে দেয় কলকাতা পুলিশ। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই মশাল হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। কিন্তু দলীয় দফতর থেকে বেরিয়ে গলিও পার করতে পারেননি তাঁরা। পুলিশের ব্যারিকেড তা রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “পুলিশ যেটা করল একদমই ঠিক হল না। আমরা পার্টি অফিস থেকেই বেরোতেই পারলাম না। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলাম। সব দলেরই আন্দোলন করার রয়েছে। বিজেপিরও আছে। এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...