Tuesday, March 17, 2026

তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ 

Date:

Share post:

তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ । এইঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির অসম মোড় সংলগ্ন তারাপাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে বিজেপির বুথ সভাপতির একটি ট্রাক্টর রয়েছে। সেই ট্রাক্টরের শ্রমিকের পাওনা টাকা নিয়ে গন্ডগোল শুরু হয়। সেই বিবাদ মেটাতে গেলে তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা চালায় বিজেপি বুথ সভাপতি ও তার ছেলে। তৃণমূল বুথ সভাপতিকে ছুড়ি মেরে খুনের চেষ্টা করা হয় ।তারা মারধর করে এক শ্রমিক‌কেও। ঘটনায় দু’জন‌ই গুরুতর আহত হয়েছে‌ন। আহত তৃণমূল নেতা‌র নাম সুজিত রায়। অন্য‌জন সুকুমার রায়।

তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে তৃণমূলের বুথ সভাপতিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর বিজেপি বুথ সভাপতির নরেশ দাস ও তার ছেলে বাপ্পা দাসকে গ্রেফতার করে পুলিশ  । তাদের বাড়িতে হামলাও চালানো হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে টিভি, ফ্রিজ ও মোটরবাইক। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

 

spot_img

Related articles

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...