Saturday, June 27, 2026

হুইপ জারির পরেও কেন রাজ্যসভায় অনুপস্থিত সাংসদরা , ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

Date:

Share post:

হুইপ (whippe) জারি করে বলা হয়েছিল ১০ ও ১১ তারিখ রাজ্যসভায় (rajyasabha) প্রত্যেক বিজেপি সাংসদকে (BJP mp) উপস্থিত থাকতে হবে । চলতি সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন । তার আগে এই দুদিন প্রত্যেক সাংসদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক । কিন্তু সোমবারও রাজ্যসভায় (Rajya Sabha) বেশ কয়েকজন বিজেপি সাংসদ অনুপস্থিত রইলেন । আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী (prime minister Narendra modi) অনুপস্থিত বিজেপি সাংসদদের তালিকা চাইলেন । মঙ্গলবার দলীয় বৈঠকে এ নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্টই বিরক্তি এবং হতাশা ব্যক্ত করেন । কোন কোন সাংসদ (MP) কেন উপস্থিত ছিলেন না, তা জানতে চেয়েছেন তিনি। শুধু তাই নয় দলীয় বৈঠকে বারবার তিনি স্পষ্ট ভাবে এই বার্তা দিয়েছেন যে সংসদের অধিবেশনে দলের প্রতিনিধিদের উপস্থিত না থাকাটা তিনি মোটেই ভালভাবে নিচ্ছেন না। ফলে অনুপস্থিত সাংসদরা যে এই খবরে অস্বস্তিতে পড়বেন তা নিশ্চিত করেই বলা যায়।

 

চলতি সপ্তাহের সম্ভবত ১৩ তারিখ শেষ হচ্ছে এবারের বাদল অধিবেশন। তার আগে মঙ্গলবার দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এবারের অধিবেশন চলাকালীন এটাই শেষ বৈঠক। সেখানেই সোমবার বিল পেশের সময় রাজ্যসভার বিজেপি সাংসদদের অনুপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তিনি।

 

দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়, মঙ্গল ও বুধবার সকলকেই রাজ্যসভায় উপস্থিত থাকতে হবে। মঙ্গলবারই অনুপস্থিত সাংসদদের তালিকা চাইলেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে ওই তালিকা চেয়ে বলেন, যদিও বিরোধীদের চেষ্টা ব্যর্থ হয়েছে, তবুও উপস্থিত বিজেপি সাংসদদের সংখ্যা যেহেতু কমই ছিল তাই এবিষয়ে নজরে রাখা দরকার।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...