Friday, April 3, 2026

জামা কিনতে গিয়ে পথ দুর্ঘটনা, মৃত ৩

Date:

Share post:

সকাল সকাল ব্যবসার জন্য বাবা ও বৌকে নিয়ে জামা কিনতে বেরিয়েছিলেন এক যুবক। কিন্তু বাজারে পৌঁছনোর আগেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন তিনজন। পথে ট্রাকের চাকা পিষে দিল তাঁদের। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবদের বহরমপুরের চুয়াপুর এলাকায়।

মঙ্গলবার সাতসকালেই বহরমপুরের মনীন্দ্রনগর থেকে বেলডাঙ্গা হাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন একই পরিবারের ওই তিন সদস্য। বহমপুরের চুনপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিলেন তাঁরা। উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্দিষ্ট লেন দিয়েই বাইক যাচ্ছিল। কিন্তু ট্রাকটি কোনওভাবে উল্টোদিক থেকে এসে বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের। পুলিশকে খবর দিতেই তড়িঘড়ি সেখানে এসে পৌঁছয় পুলিশ। স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।


Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...