Saturday, June 20, 2026

রাজ্যের নয়া উদ্যোগ, কলকাতা হাইকোর্টে চালু হচ্ছে ‘ক্রেশ’

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে ক্রেশ সুবিধা চালুর জন্য কর্মী নিয়োগ করল রাজ্য সরকার। শিশুদের পরিচর্যার জন্য এক জন করে শিশু বিশেষজ্ঞ, সহায়তা কর্মী এবং নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই তথ্য জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেক দফতরেও এই পরিষেবা আছে।

আরও পড়ুন- শুভেন্দুর কথায় নেচে মুখ্যমন্ত্রীকে “খেলা হবে দিবস” বাতিলের আর্জি রাজ্যপালের

ক্রেশে শিশুদের যাবতীয় পরিচর্যা করা হবে। সেখানে শিশুদের খেলাধুলোর পাশাপাশি খাওয়াদাওয়া ও চিকিৎসার ব্যবস্থা থাকছে।
কলকাতা হাইকোর্টে এই পরিষেবা চালু করার বিষয়ে ২০১৯ সালে রাজ্যের কাছে জানতে চেয়েছিল আদালত। পরে তৎকালীন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট চত্বরে ওই পরিষেবা চালু করতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন।জানা গিয়েছে, হাইকোর্টের পুরনো ভবনের একটি ঘরে এর জন্য পরিকাঠামো তৈরি করা হবে।
কলকাতা হাইকোর্টে এই পরিষেবা চালুর ফলে আদালতের সঙ্গে জড়িত কর্মীরা উপকৃত হবেন বলে মত আইনজীবীদের একাংশের।

advt 19

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...