Saturday, June 27, 2026

ওয়ার্ক ফ্রম হোমে বেতন কমাচ্ছে গুগল

Date:

Share post:

অতিমারির সময়ে অনেকেই অফিস থেকে কাজ করার বদলে বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের বেতন কমা নিয়ে নতুন ঘোষণা গুগলের। জানা গিয়েছে, কর্মীদের বেতন হিসাব করতে একটি বিশেষ ক্যালকুলেটর তৈরি করেছে সংস্থা। যার মাধ্যমে একজন কর্মী অফিস থেকে কত দূরে থাকেন, সেখানকার জীবন ধারণের খরচ কত, এই সব হিসাব করে নতুন বেতন ঠিক করা হবে।
সিলিকন ভ্যালির একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থা কর্মীদের বেতন কমানোর পথে হেঁটেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটারও। এই দুই সংস্থার যে কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে অপেক্ষাকৃত কম খরচ হয়, এমন অঞ্চলে সরে গিয়েছেন তাঁদের বেতনে কোপ পড়েছে। দেখাদেখি রেডিট বা জিলো-র মতো ছোট তথ্য প্রযুক্তি সংস্থাও একই পথে হেঁটেছে। তবে গুগল এক অভিনব পথ নিয়েছে। কর্মীদের জন্য তৈরি করেছে একটি বিশেষ ক্যালকুলেটর। যেটিতে দেখা যাচ্ছে কোথায় থাকলে কত কমতে পারে বেতন।

আরও পড়ুন- বুধবার রাজ্যে আসছে ১ লক্ষেরও বেশি কোভ্যাক্সিন টিকা 
গুগলের মুখপাত্র জানিয়েছেন , আমাদের সংস্থার বেতনের প্যাকেজ সবসময় কর্মীর বাসস্থান কোথায়, তার উপর নির্ভর করে তৈরি হয়েছে। যেখানে কর্মীর বাড়ি, আমরা সবসময় সেই অঞ্চলের মধ্যে সেরা বেতনই কর্মীকে দিয়ে এসেছি। এর পাশাপাশি তিনি বলেছেন, শহর ও প্রদেশ ভেদে বেতন পাল্টেছে আগেও, এখনও পাল্টাবে। এটা নতুন কিছু নয় ।
তবে সংস্থার এই সিদ্ধান্তে খুশি নন অনেক কর্মীই। তাই তাঁরা করোনার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে শুরু করবেন বলে ঠিক করেছেন।

advt 19

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...