Tuesday, June 23, 2026

দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

অসুস্থ দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। উপস্থিত পুলিশের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। একসময় রাস্তায় বসে তাঁকে হেনস্থা করার প্রতিবাদ করেন জিতেন্দ্র।

বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কোলিয়ারির খোট্টাদিহি গ্রামে বিজেপি কর্মী সোনালি গিরিকে দেখতে যান জিতেন্দ্র। কিন্তু গ্রামে ঢোকার মুখে তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয়রা। পুলিশ এবং দলীয় কর্মীরা চেষ্টা করেও বিক্ষুব্ধ মানুষদের হটাতে পারেননি। তাতে গাড়ি থেকে নেমে আসেন জিতেন্দ্র। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁর। এর পরই হেনস্থার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন জিতেন্দ্র। পরে পাণ্ডবেশ্বর .থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানায় গিয়ে হেনস্থার অভিযোগ দায়ের করেন জিতেন্দ্র।

আরও পড়ুন- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার মুখে রাজ্যের অধিকাংশ পানশালা!

জিতেন্দ্র তিওয়ারির ওপর হেনস্থা প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, চাকরি দেওয়ার দাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিল সোনালী গিরি। আজ সোনালীর কাছে টাকা চাইতে যান বেশকিছু লোক। সেই সময় জিতেন্দ্র তিওয়ারি এলাকায় ঢুকলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন।

advt 19

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...