Tuesday, June 23, 2026

অসমে স্কুল ছুটের হার ৩২.৩ শতাংশ, মানল শাসক বিজেপি!

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে । কয়েক হাজার শিক্ষক পদ শূন্য। এ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে বিরোধীরা। তবে এ বার প্রশ্ন উঠল শাসক শিবিরেই। এমনকি, ওই অভিযোগ মেনে নিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী রনজ পেগুও। বিধানসভাতেই রনজ পেগু ( Ranoj Pegu ) জানিয়েছেন, প্রশিক্ষিত শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তাঁর কথায়, ‘অসমে secondary স্কুলে যতজন শিক্ষক আছে তার মধ্যে মাত্র ৩৮% প্রশিক্ষিত।’
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক BJP দলের বিধায়ক মৃণাল সাইকিয়াও। তাঁর অভিযোগ, শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে রাজ্যের সরকারি স্কুলে উপযুক্ত শিক্ষাদান হচ্ছে না। এই কারণে অভিভাবকরা এখন প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন।
সরকারের জোটসঙ্গী UPPL দলের বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারায়ও শিক্ষায় পিছিয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দফতরে ২২ হাজার ৯২১ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রায় ১০ হাজার প্রাইমারি স্কুলের জন্য এবং বাকিগুলি মাধ্যমিক স্তরের জন্য। তিনি আরও বলেন , প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়, সব স্তরেই শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা হচ্ছে।
কংগ্রেসের বিধায়ক ভারতচন্দ্র নারা বলেন, শিক্ষা দফতরের কাজ মানবসম্পদ তৈরি করা। কিন্তু এই বিভাগেই কাজের লোকের অভাব আছে। লক্ষ্মীপুর জেলাতে প্রায় ১০০টি প্রাইমারি স্কুলে কোনও শিক্ষক নেই। সেখানে প্রায় ২৫০টি ইংরেজি মাধ্যমের স্কুল চলছে একজন শিক্ষক দিয়ে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় গা-ছমছম ভিডিও পোস্ট শামির, দ্বিতীয় টেস্টের আগে ভূতের ভয়ে ভারতীয় বোলার
এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন শিবসাগরের নির্দল বিধায়ক অখিল গগৈও। তাঁর দাবি, অসমে স্কুলছুটের সংখ্যা সবথেকে বেশি। মাধ্যমিক স্তরে দেশে ড্রপআউটের হার ১৬.১ শতাংশ। অথচ অসমে সেই হার ৩২.৩ শতাংশ। এই রাজ্যে উপযুক্ত শিক্ষক না থাকার কারণেই স্কুলছুটের সংখ্যা বাড়ছে।

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...