Friday, April 3, 2026

৫ বছরের শিশুকন্যাকে বলি, অসমে গ্রেফতার তন্ত্রসাধক

Date:

Share post:

ফের একবার মধ্যযুগীয় বর্বরতার ছবি দেখা গেল বিজেপি শাসিত অসম(Assam) রাজ্যে। মাত্র পাঁচ বছরের এক শিশু কন্যাকে নরবলি দেওয়ার অভিযোগ উঠেছে এক তন্ত্রসাধকের বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবাও তন্ত্রসাধককে সঙ্গ দিয়েছে বলে সন্দেহ পুলিশের(Police)। ইতিমধ্যেই অভিযুক্ত ওই তন্ত্রসাধককে গ্রেফতারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শিশুটির বাবাকেও।

আরও পড়ুন:‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ কারচুপি এড়াতে ইউনিক নম্বর: কী ভাবে আবেদন? জানালেন মমতা

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নৃশংস এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে অসমের চড়াইদেও জেলা। সেফরাই থানার চা বাগান লাগোয়া এলাকায় শিশুটির বাড়ি। মঙ্গলবার রাতে সিংলু নদী থেকে শিশুটির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, নৃশংসভাবে বলি দেওয়া হয়েছিল শিশুটিকে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয় স্থানীয় এক তন্ত্রসাধককে। পুলিশের অনুমান নরবলির এই ঘটনায় শিশুটির বাবাও জড়িত রয়েছে। ফলস্বরূপ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

advt 19

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...