Thursday, May 14, 2026

খেলবে বাংলার মানুষ, সাইড লাইনে বসে দেখবে শুভেন্দু! কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

১৬ আগস্ট (16th August) রাজ্যজুড়ে খেলা হবে দিবস (Khela Hobe Dibas) পালিত হবে রাজ্য সরকারের উদ্যোগে। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত জেলা, ব্লক, ক্লাবে ক্লাবে ওইদিন ফুটবল-সহ আরও অনেক খেলার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার কলকাতা পুরসভার (KMC) ফুটবল (Football) বিতরণ করলেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার (Debasish Kumar)। যিনি কলকাতা পুরসভার খেলা সংক্রান্ত দায়িত্বে আছেন। এছাড়াও ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

এদিন মূলত কলকাতা পৌরসভার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও বোরো চেয়ারম্যানদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়। মূলত, রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়নি তুলে দেওয়া হয় তাদের হাতে। বিভিন্ন ক্লাব ওইদিন খেলায় অংশ নেবে। করোনা বিধি মেনেই খেলা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। বন্ধ থাকা পার্কগুলো স্যানিটাইজার করে ওইদিন খুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি নিজেও খেলা হবে দিবসে খেলতে নামবেন। নবাব আলী পার্কে খেলবেন ফিরহাদ হাকিম। দেবাশীষ কুমার খেলতে নামবেন দেশপ্রিয় পার্কে।

এদিন বিজেপিকেও (BJP) কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) খেলা হবে দিবসে আপত্তি জানানোয় ফিরহাদ হাকিম বলেন, ” বিজেপি আসলে ২ মে-এর ম্যাচে গোহারা হেরেছে। সেটা এখনও হজম করতে পারেনি শুভেন্দু। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এই বাংলায় ভালো-মন্দ বোঝার জন্য। শুভেন্দু অধিকারীকে নয়। ও বাচ্চা ছেলে। খেলার বিষয় বেশি কথা না বলে সাইড লাইনে বসে যাওয়া উচিত। আর নতুন পাল্টি খেয়েছে তো, নতুন বিজেপি করছে তো, তাই বেশি লাফালাফি করছে।” ১৬ আগস্ট খেলা হবে দিবস উদযাপন নিয়ে আপত্তি জানিয়ে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল নিজের চাকরি আর চেয়ার বাঁচাতে এমন আচরণ করছেন। উনি বিজেপির লোক বলেই বিজেপির ভাষায় কথা বলছেন।”

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...