Friday, April 3, 2026

ফের ধস ও পাথর বৃষ্টি শুরু কিন্নরে, থমকে উদ্ধারকাজ

Date:

Share post:

ফের ধস নামলো হিমাচলের কিন্নরে (Himachal, Kinnaur)। আর ধসের জেরে থমকে গেল উদ্ধার কাজ (Rescue operations) এমনটাই জানানো see হয়েছে আইটিবিপি (ITBP) সূত্রে।এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ফের ধস (Landslide) নামে ওই একই জায়গায়। ফলে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন আইটিবিপি ও সেনা জওয়ানরা (Itbp &Army)। মুহুর্তের মধ্যে পাহাড় থেকে একনাগাড়ে পাথর বৃষ্টি শুরু হয়ে যায় । সেনা সূত্রে জানানো হয়েছে বৃষ্টি পুরোপুরি বন্ধ না হলে পুনরায় উদ্ধারকার্য শুরু করা সম্ভব নয় ।

এদিকে বৃহস্পতিবারই ধস কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন (aerial survey) করতে যান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Chief Minister Jairam Thakur)। ধ্বস নিয়ে ইতিমধ্যেই তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) কথা হয়েছে বলে জানা গিয়েছে দুজনেই পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচলের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে। আটকে পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। ধসের খবর পেতেই উদ্ধারকার্যে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। পরে সেনাবাহিনী, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরেও খবর দেওয়া হয়। গতকাল দুপুর থেকেই শুরু হয় উদ্ধারকার্য। গতকাল মোট ১১টি দেহ উদ্ধার করা হয়।

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...