Wednesday, June 24, 2026

”ওরা ফের ত্রিপুরা যাবে”, আহত সুদীপ-জয়াদের পাশে দাঁড়িয়ে বার্তা জুন-রাজের

Date:

Share post:

‘লড়াই চালিয়ে যাও, সঙ্গে আছি’। ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের যুবনেতাদের এসএসকেএম হাসপাতালে দেখতে এসে এমন বার্তাই দিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া (June Maliah), রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। ‘ওরা আবার ত্রিপুরা যাবে’, উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়েছেন অভিনেত্রী-বিধায়ক জুন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের সঙ্গে দেখা করে গিয়েছেন। দেখা করেছেন অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal)।

ত্রিপুরায়(Tripura) গিয়ে বিজেপির হামলার ওপর পড়েন যুব তৃণমূল(TMC) নেতৃত্ব। শুধু তাই নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্তদেরই গ্রেফতার করা হয়। এরপরই ত্রিপুরার খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু,(Bratya Basu) দোলা সেন,(Dola Sen) কুণাল ঘোষরা(Kunal Ghosh)। খোয়াই থানায় দীর্ঘ বচসার পর আদালতে ১৪ জন অভিযুক্তকেই জামিন দেন বিচারপতি। এরপর সেদিনই তাদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের চিকিৎসা শুরু হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। সুদীপের চোট মাথায়। আর জয়ার চোট রয়েছে শরীরের অন্যান্য স্থানে। বৃহস্পতিবার আক্রান্ত যুবনেতাদের দেখতে হাসপাতালে দেখতে যান জুন মালিয়া, রাজ চক্রবর্তীরা। টুইটারে এদিনের ছবি শেয়ার করে জুন উৎসাহ দিয়ে লিখেছেন, ওরা আবার ত্রিপুরা যাবে। ‘লড়াই থামিও না সাথী, আমরা তোমাদের সাথেই আছি’, এমনি বার্তা দিয়েছেন জুন।

আরও পড়ুন- মোদি-শাহ কেন সাংসদদের মুখোমুখি হতে চান না, তোপ ডেরেকের

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...