Friday, April 3, 2026

রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা: কবে চলবে লোকাল ট্রেন? জানালেন খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় কোভিড পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তৃতীয় ঢেউ আটকাতে কিছু নিয়ম শিথিল করে 30 অগাস্ট পর্যন্ত বজায় থাকছে বিধিনিষেধ। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে এখনই চলছে না লোকাল ট্রেন (Local Train)। মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি লোকাল ট্রেন না চলায় অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু মানুষের জীবনের থেকে দামী কিছু নয়। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই কথা মাথায় রেখেই এখনই লোকাল ট্রেন চালানো যাচ্ছে না”। 50% বেশি মানুষের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়ে গেলেই লোকাল ট্রেন চালানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাত্রিকালীন বিধিনিষেধও কিছু শিথিল করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক না বিধিনিষেধ

• 30 অগাস্ট পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ

• চলবে না লোকাল ট্রেন

• 50 শতাংশ লোক নিয়ে খোলা যাবে থিয়েটার-অডিটোরিয়াম

• 50 শতাংশ লোক নিয়ে খোলা যাবে সুইমিংপুল

• রাত্রিকালীন বিধিনিষেধের সময় কমিয়ে রাত 11 টা থেকে ভোর পাঁচটা

আরও পড়ুন:অতিমারিতে উপনির্বাচন করার ক্ষেত্রে মত কী? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন কমিশনের

এদিন ফের পর্যাপ্ত টিকা (Vaccine) পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বেশি মানুষকে টিকা দেওয়া পেলেই পরিস্থিতি আরও বেশি স্বাভাবিক করে দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষজ্ঞদের মতে, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মত মুখ্যমন্ত্রীর। শহরের অন্তত 75 শতাংশ মানুষকে একটি করে ভ্যাকসিন দেওয়া গিয়েছে বলে জানান মমতা।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...