Sunday, March 1, 2026

ত্রিপুরা: অভিষেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, খারিজের দাবিতে পাল্টা হাইকোর্টে তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে যে ”বেআইনি” মামলা করেছিল পুলিশ, এবার সেই FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা করল তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, হাইকোর্টে এই মামলাটি করেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সামগ্রিকভাবে সকলেই এই মামলাটিতে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ত্রিপুরার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুবনেতা-নেত্রীরা। কিন্তু দোষীদের গ্রেপ্তারের পরিবর্তে আক্রান্তদের ওপরই মামলা করে পুলিশ। তাঁদের আদালতে পর্যন্ত তোলা হয়। সেই সময় দলের ”আক্রান্ত” নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষপর্যন্ত জামিন পান ধৃতেরা। এখন কলকাতায় ফিরে চিকিৎসাধীন তাঁরা।

এর কিছুদিন পরেই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ, ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। এবার আইলি পথেই তার জবাব দিল তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- অপসারিত মহুয়া দাস, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৬ নেতাদের বিরুদ্ধে পুলিশের করা FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা কবলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।

advt 19

 

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...