Friday, April 3, 2026

ছুটি নিয়েও ফেরা হল না বাড়ি, সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

Date:

Share post:

ছুটি নিয়েও বাড়ি ফেরা হল না। দার্জিলিঙে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হল সেনাবাহিনীর জওয়ানের। সেবকের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে এখনও সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে পড়েছেন বহু পর্যটক। এরমধ্যেই সেবক কালি বাড়ির কাছে আরও এক জায়গায় ধসে এক সেনাকর্মীর মৃত্যু হয়।

মৃত সেনাকর্মী রিঞ্জেন তামাং (২১) ভারতীয় সেনাবাহিনীর গোর্খা ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি সিকিমের বাড়িতে ফিরছিলেন। কিন্তু বৃষ্টির জেরে কালিঝোড়ার কাছে ধস নেমে রাস্তা বন্ধ থাকায় শালুগাড়া থেকে একটি অটো ধরে বাড়ির পথে রওনা হন। সেবক কালি বাড়ির কাছে পাহাড় থেকে বিশাল বোল্ডার তাঁদের অটোর ওপর এসে পড়ে। অটো রিকশা দুমড়েমুছড়ে যায়। অটো চালক গণেশ বর্মন (৬০) গুরতর জখম হন। রাতেই সেনা কর্মী রিঞ্জেন তামাং এর মৃত্যু হয়।

পর পর ধসের কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এসবের মধ্যেই পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে। সব মিলিয়ে এক আতঙ্কের পরিস্থিতি। তবে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। ভারী বোল্ডারে পাথরের টুকরো সরানোর কাজ চলছে। এক লেনের রাস্তা দিয়ে পর্যয়ায়ক্রমে দুই দিকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন- মিলল না জামিন, মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কারাগারেই

দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির মধ্যেই পাথর মাটি সরিয়ে রাস্তার এক অংশ পরিস্কার করে যাতায়াত কিছুটা স্বাভাবিক করা হয়। রাস্তায় যানজট কমাতে শিলিগুড়ি ও কালিম্পোং প্রশাসন যৌথ ভাবে কাজ করছে। পিডব্লুডি ইঞ্জিনিয়র সুধাংশু সরকার জানিয়েছেন, ‘রাস্তার ওপর বড় পাথর পড়ে আছে। প্রাকৃতিক দুযোর্গের কারণে সেগুলি সড়াতে সময় লাগছে।’

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...