Saturday, April 4, 2026

‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিকের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের(independence day) আগে দেশে প্লাস্টিক(Plastic) সমস্যা দূরীকরণে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শুক্রবার নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক।

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সংশোধিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০২১ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের ঘনত্ব ৫০ মাইক্রন থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করতে হবে। এবং পরবর্তী সময়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে ১২০ মাইক্রন করতে হবে। নিষেধাজ্ঞার আওতায় আসা সামগ্রীর মধ্যে প্লাস্টিকের কাপ, প্লেট, প্যাকিংয়ের বাক্স, সিগারেটের প্যাকেটের পাশাপাশি রয়েছে কান পরিষ্কারের প্লাস্টিক বাড, বেলুনের সঙ্গে থাকা প্লাস্টিকের কাঠি, প্লাস্টিকের পতাকা, ললিপপের কাঠি, পিভিসি ব্যানার, আইসক্রিমের কাঠি ইত্যাদি। কেন্দ্রের নয়া এই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:মিলল না জামিন, মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কারাগারেই

উল্লেখ্য, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক দূষণ নিয়ে বরাবরই দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। এক্ষেত্রে সরকারিভাবে জনস্বার্থমূলক প্রচার চালানো হলেও তাতে খুব একটা কাজ হয়নি। বরং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার উত্তরোত্তর বেড়েই চলেছে দেশে। এই পরিস্থিতি সামাল দিতে এবার নির্দেশিকা জারি করে কড়া হাতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...